ডেস্ক রিপোর্ট

১২ নভেম্বর ২০২৩, ১২:১৫ পূর্বাহ্ণ

একতরফা নির্বাচনের তফসিল দেশবাসী মানবে না: বাসদ

আপডেট টাইম : নভেম্বর ১২, ২০২৩ ১২:১৫ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং সোভিয়েত সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৬তম বার্ষিকী উপলক্ষে-আজ: ১১ নভেম্বর ২০২৩ বেলা: ১১:৩০ টায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর উদ্যোগে মিছিল শেষে সাতমাথায় সমাবেশে অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ জেলা আহŸায়ক কমরেড অ্যাড.সাইফুল ইসলাম পল্টু, বক্তব্য রাখেন বাসদ বগুড়া জেলা সদস্যসচিব কমরেড অ্যাড. দিলরুবা নূরী, বাসদ বগুড়া জেলা সদস্য, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা সভাপতি শ্রমিক নেতা কমরেড সাইফুজ্জামান টুটুল, বাসদ বগুড়া জেলা সদস্য, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট বগুড়া জেলা সভাপতি মাসুদ পারভেজ, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক তাহমিনা আক্তার অ্যানি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বগুড়া জেলা সভাপতি ধনঞ্জয় বর্মন প্রমূখ নেতৃবৃন্দ।

সমাবেশে কমরেড সাইফুল ইসলাম পল্টু বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে একতরফা নির্বাচনের তফসিল সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে না এবং আন্দোলনকারী দল ও দেশবাসী তা মানবে না। আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতে বলতেই মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কাজ করছে। সংবিধান সংশোধন করে গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টির পথ রুদ্ধ করা, অগণতান্ত্রিক সংশোধনী ও নিবর্তনমূলক কালো আইন প্রবর্তন, সমস্ত প্রতিষ্ঠানগুলোর গণতান্ত্রিক চরিত্র ধ্বংস করা, মেগা প্রকল্পের নামে ব্যয়বহুল প্রকল্পের দুর্নীতির বোঝা জনগণের কাঁধে চাপানো, শিক্ষা চিকিৎসাকে বাণিজ্যিক ও ব্যয়বহুল করার ফলে স্বাধীনতার স্বপ্নসমূহ আজ ধুলিস্যাত হয়ে গেছে। দেশে মাথাপিছু আয়, প্রবৃদ্ধি বৃদ্ধি আর উন্নয়নের গল্প জনগণের কাছে এখন আষাঢ়ে গল্পের মত মনে হয়। জনগণ দেখছে দ্রব্যমূল্যের অসহনীয় মুল্য বৃদ্ধি, ব্যাংক লুট, টাকা পাচার, রিজার্ভ খালি হয়ে যাওয়া আর ব্রিজ- হাইওয়ে- টানেল-মেট্রোরেলের অস্বাভাবিক টোল এবং ভাড়ার চাপ। অল্প কিছু লুটপাটকারীদের জন্য বেহেশত বানিয়ে জনগণের জন্য দেশটাকে জাহান্নাম বানিয়ে ফেলেছে সরকার।

কমরেড দিলরুবা নূরী বলেন : ২০১৪, ২০১৮ সালের নির্বাচন থেকে শিক্ষা নিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচন নয় বরং নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন দাবি করেন এবং নির্বাচনী ব্যবস্থা সংস্কার করে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা চালুর দাবি জানান এবং চাল, ঢাল, আলু, ডিম, তেল, চিনিসহ খাদ্য পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির হোতাদের গ্রেফতারের দাবি জানান ।

অন্যন্য নেতৃবৃন্দ বলেন-, গার্মেন্টস শ্রমিকদের জন্য ঘোষিত মজুরিকে অগ্রহণযোগ্য আখ্যায়িত করে মজুরি পুনঃনির্ধারণ করে কমপক্ষে ২৩ হাজার টাকা নির্ধারণ করা এবং শ্রমিক সংগঠনসমূহের দীর্ঘদিনের দাবি গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন। তা না করে সরকার অত্যাবশ্যক পরিষেবা বিল পাশ করে অর্জিত অধিকার হরণ করেছে। গার্মেন্টস শ্রমিকেরা বাঁচার মতো মজুরির দাবিতে আন্দোলন করায় তাদের গুলি করে হত্যা কর হচ্ছে। তিনি শ্রম আইনের অগণতান্ত্রিক ধারাসমূহ বাতিল করে গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন এবং শ্রমিক স্বার্থ বিরোধী অত্যাবশ্যক পরিষেবা আইন বাতিলের দাবি জানান।

শেয়ার করুন