ডেস্ক রিপোর্ট

৫ জুন ২০২১, ৬:২৭ অপরাহ্ণ

গাইবান্ধায় শিক্ষা প্রতিষ্ঠান খোলা ও শিক্ষা খাতে ২৫ ভাগ বাজেটের দাবিতে বিক্ষোভ

আপডেট টাইম : জুন ৫, ২০২১ ৬:২৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের আয়ের উপর ১৫ শতাংশ কর আরোপের নামে শিক্ষা ব্যায় বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তুকি দিয়ে সকল শিক্ষার্থীর বেতন ফি মওকুফ,সকল শিক্ষার্থীকে ভ্যাকসিন দিয়ে, স্বাস্থ্যবিধি মেনে ক্যাম্পাস খোলার রোডম্যাপ ঘোষণা ,শ্রমজীবী জনগণের খাদ্য ও কর্মসংস্থানের নিশ্চয়তার দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

আজ শনিবার, ০৫ জুন ২০২১ইং বেলা ১২টায় উক্ত সমাবেশটি অনুষ্ঠিত হয়।

সমাবেশে সংগঠনের জেলা সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকা,সাংগঠনিক সম্পাদক বন্ধন কুমার বর্মন,মাছুদা আক্তার, কলি রানী বর্মন, উম্মে নিলুফা তিন্নি প্রমূখ।

বক্তাগণ আসন্ন ২০২১-২০২২ সালের জাতীয় বাজেটে শিক্ষা খাতে ২৫ ভাগ বরাদ্দ, করোনা কালীন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তুকি দিয়ে সকল শিক্ষার্থীদের বেতন-ফি মওকুফ,পর্যাপ্ত ফিল্ড হাসপাতাল নির্মাণ,শিক্ষার্থীদের মেসভাড়া বাসাভাড়া মওকুফে রাষ্ট্রীয় প্রজ্ঞাপন,করোনাকালে ক্ষতিগ্রস্ত শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীদের জন্য আর্থিক প্রণোদনা ঘোষণা, স্বৈরাচারী ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল,ইন্টারনেটে গেম বন্ধ, পর্নোগ্রাফি ও পর্নো ওয়েবসাইট বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

শেয়ার করুন