ডেস্ক রিপোর্ট

৩০ অক্টোবর ২০২৩, ১২:১৭ পূর্বাহ্ণ

পুলিশ কনস্টেবল হত্যা : ফখরুল-আব্বাসসহ ১৬৪ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

আপডেট টাইম : অক্টোবর ৩০, ২০২৩ ১২:১৭ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: বিএনপির মহাসমাবেশ ঘিরে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আমিরুল ইসলাম পারভেজ (৩২) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হওয়ার ঘটনায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রধান আসামি করে মামলা হয়েছে।

মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ১৬৪ জনকে আসামি করা হয়।

রোববার রাজধানীর পল্টন মডেল থানায় পুলিশের উপপরিদর্শক মাসুক মিয়া বাদী হয়ে এ মামলা করেন।

এর আগে শনিবার (২৮ অক্টোবর) নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ছিল। মহাসমাবেশ ঘিরে সকাল থেকেই নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় বিএনপি নেতাকর্মীদের ঢল নামে। দুপুরে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হলে একপর্যায়ে মহাসমাবেশ পণ্ড হয়ে যায়।

সংঘর্ষ চলাকালে ফকিরাপুলের বক্স কালভার্ট রোড এলাকায় মাথায় আঘাত পেয়ে রাস্তায় পড়ে যান দায়িত্বরত পুলিশ সদস্য আমিরুল। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন