ডেস্ক রিপোর্ট

৪ জুন ২০২১, ১:৩৭ পূর্বাহ্ণ

সুনামগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক

আপডেট টাইম : জুন ৪, ২০২১ ১:৩৭ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: সুনামগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী আসাউরা গ্রামে লাকড়ি দেয়ার লোভ দেখিয়ে নয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুল আলী (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আব্দুল আলী আসাউরা গ্রামের আব্দুল খালেকের ছেলে।

বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে আসাউরা সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অসহায় দরিদ্র পরিবারের শিশুটি লাকড়ি জন্য বস্তা নিয়ে সীমান্ত এলাকায় যায়। সেই সুযোগে আব্দুল আলী শিশুটিকে লাকড়ি বেশি পাওয়া যাবে বলে সীমান্তের নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকার শুনে স্থানীয় রাখালরা দৌড়ে গিয়ে শিশুটিকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। এসময় তারা ঘাতক যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহীদুর রহমান  বলেন, ‌‘শিশু ধর্ষণের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পুলিশ তাকে জিজ্ঞেসাবাদ করছে।’

শেয়ার করুন