ডেস্ক রিপোর্ট
৩ অক্টোবর ২০২৩, ১১:৫৭ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ ও নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে মিঠাপুকুরে বাম জোটের মিছিল সমাবেশ।
আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, মূল্যবৃদ্ধি রোধসহ বিভিন্ন দাবিতে বাম গণতান্ত্রিক জোট মিঠাপুকুর উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিকাল ৫টায় শহরে মিছিল শেষে ওভার ব্রীজের নিচে অনুষ্ঠিত সমাবেশে সিপিবি মিঠাপুকুর উপজেলার সাধারণ সম্পাদক কমরেড শাহাদাৎ হোসেন খোকার সভাপতিত্বে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোট রংপুর জেলার সমন্বয়ক, বাসদ (মার্কসবাদী) রংপুর জেলার আহ্বায়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু, বাসদ রংপুর জেলার সদস্যসচিব কমরেড মমিনুল ইসলাম প্রমূখ।