ডেস্ক রিপোর্ট

২ জুন ২০২১, ৫:২৯ অপরাহ্ণ

অ্যালিস্টার কুকের রেকর্ড ছুঁলেন অ্যান্ডারসন

আপডেট টাইম : জুন ২, ২০২১ ৫:২৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ টেস্ট খেলার রেকর্ডে অ্যালিস্টার কুকের পাশে বসলেন জেমস অ্যান্ডারসন। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন টেস্ট সিরিজে লর্ডসে প্রথম ম্যাচ খেলতে নেমে এই মাইলফলকে পা রাখলেন ৩৮ বছর বয়সী পেসার।

১২ বছরের (২০০৬-২০১৮) ক্যারিয়ারে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ১৬১ টেস্ট খেলে এত দিন রেকর্ডটি নিজের করে রেখেছিলেন কুক। এবার সাবেক অধিনায়কের রেকর্ডে ভাগ বসালেন জিমি। বুধবার কিউইদের বিপক্ষে ক্যারিয়ারের ১৬১তম টেস্ট খেলতে নেমেছেন তিনি। অ্যান্ডারসনের টেস্ট অভিষেক হয় ২০০৩ সালে। ৩৮ বছর বয়সেও খেলে যাচ্ছেন তিনি।

ইংলিশদের হয়ে সর্বোচ্চ টেস্ট খেলার রেকর্ডে কুক-অ্যান্ডারসনের পরে আছেন স্টুয়ার্ট ‍ব্রড। কিউইদের বিপক্ষে ১৪৭তম টেস্ট খেলতে নেমেছেন ৩৪ বছর বয়সী এই পেসার। ব্রডের টেস্ট অভিষেক হয় ২০০৭ সালে। ১৩ বছরের (১৯৯০-২০০৩) বছরের ক্যারিয়ারে ১৩৩ টেস্ট খেলে ব্রডের পরে আছেন সাবেক ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক স্টুয়ার্ট।

শেয়ার করুন