ডেস্ক রিপোর্ট

৫ সেপ্টেম্বর ২০২৩, ৪:৩৬ অপরাহ্ণ

আফগানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

আপডেট টাইম : সেপ্টেম্বর ৫, ২০২৩ ৪:৩৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচ আজ। মুখোমুখি আফগানিস্তান এবং শ্রীলঙ্কা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এই ম্যাচের মাধ্যমে নির্ধারণ হবে শেষ দল হিসেবে এশিয়া কাপের সুপার ফোরে উঠবে কোন দল?

সে সমীকরণ সামনে নিয়ে টস করতে নেমে জয় হলো শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকার। টস জিতেই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কা অধিনায়ক।

স্কোরবোর্ডে বড় একটি স্কোর তোলার জন্যই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন দাসুন শানাকা। একই সঙ্গে আফগানিস্তানকেও ভালো দল হিসেবে অভিহিত করেছেন লঙ্কান অধিনায়ক।

শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করার কারণে তারা যে স্কোর করবে সেটা আফগানিস্তানকে তাড়া করতে হবে ৩৫ ওভারের মধ্যে। তাহলেই তারা সুপার ফোরে উঠতে পারবে।

শ্রীলঙ্কা একাদশ
পাথুম নিশাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস (উইকেরক্ষক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আশালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়ালালাগে, মহেশ থিকসানা, কাসুন রাজিথা, মাথিসা পাথিরানা।

আফগানিস্তান একাদশ
রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইবরাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, করিম জানাত, গুলবাদিন নাইব, রশিদ খান, মুজিব-উর রহমান, ফজল হক ফারুকি।

শেয়ার করুন