ডেস্ক রিপোর্ট

৩০ মে ২০২১, ৬:০০ অপরাহ্ণ

জয়পুরহাটে ইয়াবা ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট টাইম : মে ৩০, ২০২১ ৬:০০ অপরাহ্ণ

শেয়ার করুন

জয়পুরহাট প্রতিনিধি:: জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা পুলিশ কর্তৃক তিনশত পঞ্চাশ পিচ ইয়াবা ট্যাবলেটসহ একজন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

শনিবার (২৯ মে) বিকালে জয়পুরহাট পৌরসভার দূর্গাদহ বাজারের বটতলা মোড়ের পূর্ব পার্শ্বে এক মহিলা মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে ক্রয়-বিক্রয় করছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ।

জয়পুরহাট জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় জয়পুরহাট পৌরসভার দূর্গাদহ বাজারের বটতলা মোড়ের পূর্ব পার্শ্বে একজন মহিল মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে ক্রয়-বিক্রয় করছে। ডিবি মহিলা পুলিশ দ্বারা তল্লাশী করে তাকে গ্রেফতার করা হয়।

আটককৃত নারী হলেন দিনাজপুর জেলা হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের মোছাঃ রজিনা বেগম(৩৮), স্বামী মোঃ লিটন শেখ।

শেয়ার করুন