ডেস্ক রিপোর্ট
২২ জুন ২০২৩, ৯:০৫ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল ঘোষণার পর গতকাল একদল চিন্থিত সন্ত্রাসী কর্তৃক জাসদের কেন্দ্রীয় সহ-সভাপতি লোকমান আহমেদের বড়বাজার আম্বরখানাস্থ পৈত্রিক নিবাস সিলেটের প্রগতিশীল রাজনীতির একটি কেন্দ্র ফয়জুরবাগে হামলা ও ভাংচুরের প্রতিবাদে আজ বৃহস্পতিবার ২২ জুন ২০২৩ বিকেলে জাসদ ঢাকায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে।
জাসদ চত্ত্বর থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তান, তোপখানা, পল্টন এলাকা প্রদক্ষিণ করে। মিছিলশেষে জাসদ চত্ত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সমাবেশে বক্তব্য রাখেন জাসদের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসীন, জনসংযোগ বিষয়ক সম্পাদক শরিফুল কবির স্বপনসহ নেতৃবৃন্দ।
সমাবেশে নেতৃবৃন্দ সিলেটে জাসদ নেতা লোকমান আহমেদের বাসভবনে হামলাকারী চিন্থিত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও বিচার দাবি করেন।