ডেস্ক রিপোর্ট

১৯ জুন ২০২৩, ১০:৫২ অপরাহ্ণ

স্মার্ট জনবান্ধব দূর্নীতিমুক্ত নগর গড়তে ঘোড়া মার্কায় ভোট চাই: মেয়রপ্রার্থী কুটু

আপডেট টাইম : জুন ১৯, ২০২৩ ১০:৫২ অপরাহ্ণ

শেয়ার করুন

সিলেট প্রতিনিধি: স্বতন্ত্র মেয়রপ্রার্থী আব্দুল হানিফ কুটু বলেছেন সিলেট নগরীকে একটি স্মার্ট জনবান্ধব জলাবদ্ধতা দূর্নীতিমুক্ত নগর গড়ে তুলতে ঘোড়া মার্কায় ভোট দানের আহবান জানান।

তিনি বলেন পূর্বের ন্যায় নগর উন্নয়নসহ যে কোন দাবী আদায়ের আন্দোলনে নগরবাসীর পাশে ছিলাম পাশে থাকবো। আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিভিন্নস্থানে গনসংযোগকালে তিনি একথা বলেন।

তিনি সোমবার সকাল থেকে শেষ মুহুর্তের প্রচারনায় নগরীর বিভিন্ন এলাকা ও জিন্দাবাজারে রাজা ম্যানশন সহ বিভিন্ন স্থানে গনসংযোগ করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দিলওয়ার হোসেন , হুমায়ুন মজিদ টিটু , এনামুল হক চুনু , উবায়েদ হোসেন , জৌলুস চৌধুরী প্রমূখ ।

শেয়ার করুন