ডেস্ক রিপোর্ট

৫ জুন ২০২৩, ৭:০৭ অপরাহ্ণ

গণতন্ত্র মঞ্চের কর্মসূচিতে নানামুখী বাধার নিন্দা ও ক্ষোভ প্রকাশ

আপডেট টাইম : জুন ৫, ২০২৩ ৭:০৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: গণতন্ত্র মঞ্চের শান্তিপূর্ণ রোডমার্চ কর্মসূচিতে আওয়ামী লীগ, যুবলীগ ও প্রশাসনের নানামুখী বাধায় গণসংহতি আন্দোলনের নিন্দা ও ক্ষোভ প্রকাশ।

আজ ৫ জুন সোমবার বিকেল ৩ টায় গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কার্যালয়ে সংগঠনের সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নীলু ও নির্বাহী সমন্বয়কারী আরিফুর রহমান মিরাজ এক যৌথ বিবৃতিতে গণতন্ত্র মঞ্চের শান্তিপূর্ণ রোডমার্চ কর্মসূচিতে সরকার ও প্রশাসনের নানামুখী বাধার সমালোচনা করে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

এসময় নেতৃবৃন্দ বলেন, “অবৈধ সরকারের পদত্যাগ, অন্তবর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন ও সংবিধান সংস্কার করে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার ১৪ দফা দাবিতে গণতন্ত্র মঞ্চের ঢাকা-দিনাজপুর-রংপুর মুখী রোডমার্চ গতকাল ঢাকা প্রেসক্লাব থেকে যাত্রা শুরু করে। কিন্তু গণতন্ত্র মঞ্চের এই শান্তিপূর্ণ রোডমার্চ কর্মসূচিতে সরকার দলীয় সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও এর সাথে প্রশাসন বহুমুখী প্রতিবন্ধকতা তৈরির করছে।

গতকাল টাঙ্গাইলের সমাবেশ স্থলে পুলিশের বাধা দিয়ে সমাবেশ বানচালের অপতৎপরতা চালিয়েছে। সিরাজগঞ্জে রোডমার্চে অংশগ্রহনকারী নেতৃবৃন্দের রাত্রিযাপনের স্থানে পুলিশের নিষেধাজ্ঞা দিয়েছে। রংপুরের সমাবেশস্থলে পুলিশ এখনও অনুমতি দেয়নি। তাছাড়া গণতন্ত্র মঞ্চের প্রতিটি সমাবেশ স্থলে আওয়ামী লীগ ও যুবলীগ শান্তি সমাবেশের নামে নানান উষ্কানিমূলক বক্তব্য দিচ্ছে।”

এসময় নেতৃবৃন্দ বলেন, “জনগণের প্রতিবাদী সভা- সমাবেশের স্থলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখা যাবে না। এখন জনগনের ন্যূনতম প্রতিবাদী কর্মসূচিতে সরকারের মসনদে কাপন ধরে যায়। প্রশাসনকে আমরা জনগণের কাতারে এসে দাঁড়ানোর আহ্বান জানাই। আপনাদের মনে রাখতে হবে জনগণের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয়। গণতন্ত্র মঞ্চের রোডমার্চ কর্মসূচিতে বিভিন্ন জেলার জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে ১৪ দফার প্রতি সমর্থন জানাচ্ছে। সারাদেশে সাধারণ জনতা বর্তমান সরকারের দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে সংগঠিত হচ্ছে।

তাই কোনভাবেই সভা সমাবেশে বাধা প্রদান করে জনগনের কন্ঠ রোধ করা যাবে না। অবিলম্বে জনগণের সকল দাবি মেনে নিয়ে পদত্যাগ করে অন্তবর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। আমরা গণতন্ত্র মঞ্চের কর্মসূচিতে নানামুখী বাধার নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সাথে দেশের সকল জনগনের প্রতি গণতন্ত্র মঞ্চের ১৪ দফা কর্মসূচির ভিত্তিতে চলমান রোডমার্চে সংহতি জানিয়ে অংশগ্রহণ করার আহ্বান জানাই।”

শেয়ার করুন