ডেস্ক রিপোর্ট

৯ মে ২০২৩, ৭:১৩ অপরাহ্ণ

নরসিংদীর লালন আখড়ায় হামলাকারীদের শাস্তির দাবি চারণ সাংস্কৃতিক কেন্দ্রের

আপডেট টাইম : মে ৯, ২০২৩ ৭:১৩ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: নরসিংদীর বেলাবোতে লালন আখড়ায় হামলাকারী দূর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন চারণ সাংস্কৃতিক কেন্দ্রের নেতৃবৃন্দ। চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কেন্দ্রীয় সভাপতি নিখিল দাস ও সাধারণ সম্পাদক জাকির হোসেন এক যুক্ত বিবৃতিতে গত ৭ মে’২৩ বিকাল ৫ টায় নরসিংদীর বেলাবো উপজেলায় এক লালন আখড়ায় মৌলবাদী দুর্বৃত্তদের হামলা, বাদ্যযন্ত্র ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, সরকারী আশ্রয়ে প্রশ্রয়ে মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী বেপরোয়া হয়ে উঠেছে। লালন ভক্তদের খুন, আহত করা, বাদ্যযন্ত্র ভাঙচুরের ঘটনা, মুক্তমনাদের হত্যাসহ ঘটনা প্রতিনিয়ত ঘটিয়ে চলেছে সাম্প্রদায়িক গোষ্ঠীগুলো। এই সাম্প্রদায়িক গোষ্ঠীর মামলায় শরিয়ত বয়াতিকে জেল খাটতে হয়েছে। বাউল সম্রাট শাহ আবদুল করিমের শিষ্য রনেশ ঠাকুরের সংগ্রহশালা এরা পুড়িয়ে দিয়েছে। বিভিন্ন ওয়াজে কিছু ওয়াজি বক্তা গান বাজনার বিরুদ্ধে ওয়াজ করে যাচ্ছে। ফলে সমাজে আমাদের বাংলার সংস্কৃতি বিরোধী মনোভাব তৈরী হচ্ছে। এই অন্ধগোষ্ঠী দেশের দুর্নীতি, লুটপাট, উচ্চ পণ্যমূল্যের বিরুদ্ধে, মাদক, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে না। এদের সকল কথা, গান বাজনাসহ বাঙ্গালির অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির বিরুদ্ধে।

নেতৃবৃন্দ অবিলম্বে দুষ্কৃতুকারীদের শাস্তি ও ক্ষতিগ্রস্ত শিল্পীদের ক্ষতিপূরণ দেয়ার আহ্বান জানান।

শেয়ার করুন