ডেস্ক রিপোর্ট

২৭ মে ২০২১, ৭:৪৫ অপরাহ্ণ

জাতীয় বাজেটের ২৫ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দের দাবিতে গাইবান্ধায় স্মারকলিপি পেশ

আপডেট টাইম : মে ২৭, ২০২১ ৭:৪৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তুকি দিয়ে সকল শিক্ষার্থীর বেতন ফি মওকুফ,সকল শিক্ষার্থীকে ভ্যাকসিন দিয়ে, স্বাস্থ্যবিধি মেনে ক্যাম্পাস খোলার রোডম্যাপ ঘোষণা ,শ্রমজীবী জনগণের খাদ্য ও কর্মসংস্থানের নিশ্চয়তার দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার, ২৭ মে বেলা ১২টায় জেলা শহরে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সংগঠনের জেলা সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকা,সাংগঠনিক সম্পাদক বন্ধন কুমার বর্মন,মাছুদা আক্তার, কলি রানী বর্মন, উম্মে নিলুফা তিন্নি প্রমূখ।

বক্তাগণ আসন্ন ২০২১-২০২২ সালের জাতীয় বাজেটে শিক্ষা খাতে ২৫ ভাগ বরাদ্দ, করোনা কালীন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তুকি দিয়ে সকল শিক্ষার্থীদের বেতন-ফি মওকুফ,পর্যাপ্ত ফিল্ড হাসপাতাল নির্মাণ,শিক্ষার্থীদের মেসভাড়া বাসাভাড়া মওকুফে রাষ্ট্রীয় প্রজ্ঞাপন,করোনাকালে ক্ষতিগ্রস্ত শিক্ষক-শিক্ষারথী-কর্মকর্তা-কর্মচারীদের জন্য আর্থিক প্রণোদনা ঘোষণা, স্বৈরাচারী ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, গাইবান্ধা শহরের আফজাল সুজ এর সাবেক স্বত্বাধিকারী হাসান আলীর হত্যাকারী পুলিশ সহ সকল জড়িতদের শাস্তির দাবি জানান।পরে জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

শেয়ার করুন