ডেস্ক রিপোর্ট

২৯ মার্চ ২০২৩, ৬:৩৭ অপরাহ্ণ

নূরে আলম সিদ্দিকীর প্রয়াণে বাংলাদেশ ছাত্রলীগ এর শোক

আপডেট টাইম : মার্চ ২৯, ২০২৩ ৬:৩৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: স্বাধীনতা পূর্ববর্তী সময়ের ছাত্রলীগের সভাপতি নূরে আলম সিদ্দিকীর প্রয়াণে বাংলাদেশ ছাত্রলীগ এর শোক।

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি তৌফিক উজ জামান পীরাচা ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মুক্তার ছাত্রলীগের সাবেক সভাপতি নূরে আলম সিদ্দিকী’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে গণমাধ্যমে বিবৃতি প্রদান করেন।

নেতৃবৃন্দ বলেন, ষাটের দশকের তুখোড় ছাত্রনেতা নূরে আলম সিদ্দিকী ১৯৭০-১৯৭২ মেয়াদে ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধে ছিল তার গুরুত্বপূর্ণ ভূমিকা। তিনি ছিলেন চার খলিফার অন্যতম একজন।

তিনি ছয় দফা আন্দোলনে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন।

আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

শেয়ার করুন