ডেস্ক রিপোর্ট

২৮ মার্চ ২০২৩, ১০:০৯ অপরাহ্ণ

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৮ জন বাংলাদেশি

আপডেট টাইম : মার্চ ২৮, ২০২৩ ১০:০৯ অপরাহ্ণ

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৮ জন বাংলাদেশি বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন।

মঙ্গলবার (২৮ মার্চ) এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন।

তিনি বলেন, সৌদি আরবে যে বাসটি দুর্ঘটনার শিকার হয়েছে, সেটিতে ৪৭ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে বাংলাদেশি ছিলেন ৩৫ জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত বাংলাদেশিদের সৌদি আরবের বাংলাদেশ মিশন দেখভাল করছেন বলেও জানান পররাষ্ট্রের মুখপাত্র।

শেয়ার করুন