ডেস্ক রিপোর্ট

২৬ মার্চ ২০২৩, ৭:২১ অপরাহ্ণ

মহান স্বাধীনতা দিবসে কেক কাটলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

আপডেট টাইম : মার্চ ২৬, ২০২৩ ৭:২১ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে কেক কেটেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৬ মার্চ) বিকেলে বঙ্গভবনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে রাষ্ট্রীয় সংবর্ধনা অনুষ্ঠানে এ কেক কাটা হয়।

এসময় রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সহধর্মিণী এবং নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার সহধর্মিণী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন।

শেয়ার করুন