ডেস্ক রিপোর্ট

২৫ মার্চ ২০২৩, ১২:৪৬ পূর্বাহ্ণ

‘মুক্তিযোদ্ধা শিল্পী সংগ্রামী কমরেড শ্রীকান্ত দাশ’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান ২৫ মার্চ

আপডেট টাইম : মার্চ ২৫, ২০২৩ ১২:৪৬ পূর্বাহ্ণ

শেয়ার করুন

সিলেট প্রতিনিধি: ভাটি বাংলার কৃতি সন্তান শোষিত-নিপীড়িত মানুষের বিপ্লবী কন্ঠস্বর, মরণোত্তর দেহদানকারী কমরেড শ্রীকান্ত দাস স্মরণে প্রকাশনা ‘মুক্তিযোদ্ধা শিল্পী সংগ্রামী কমরেড শ্রীকান্ত দাশ’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান ২৫ মার্চ শনিবার সকাল ১১টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত হবে।

‘মুক্তিযোদ্ধা শিল্পী সংগ্রামী কমরেড শ্রীকান্ত দাশ’ গ্রন্থের সম্পাদনা করেছেন মুক্তিযুদ্ধ গবেষক ও লেখক তাজুল মোহাম্মদ।

প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কমরেড অধ্যাপক ড. এম এম আকাশ। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার মো. আরশ আলী, বীর মুক্তিযোদ্ধা সিপিবি সিলেট জেলার সাবেক সভাপতি কমরেড বেদানন্দ ভট্টাচার্য , উদীচী সিলেট জেলা সভাপতি কবি এনায়েত হাসান মানিক, খেলাঘর সভাপতি তাপসী চক্রবর্তী লিপি।

গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সিলেট মেট্টোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. জহিরুল হক।

‘মুক্তিযোদ্ধা শিল্পী সংগ্রামী কমরেড শ্রীকান্ত দাশ’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সবাইকে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন আনোয়ার হোসেন সুমন।

শেয়ার করুন