ডেস্ক রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৩, ৫:১৩ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: সিলেটে বাতি ফাউন্ডেশনের আয়োজনে ৩ দিন ব্যাপী মেলার আজ শেষ দিন।
গত ২২ ফেব্রুয়ারী বুধবার নগরীর গ্র্যান্ড প্যালেস হোটেলে বাতি ফাউন্ডেশনের আয়োজনে নারী উদ্যোক্তা মেলার প্রথম দিনে বিশেষ অতিথি হয়ে উপস্থিত হয়ে মেলার উদ্বোধন করে সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবুর রহমান।
এসময় তিনি নারী উদ্যোক্তা মেলার প্রশংসা করেন।মেলায় ভারতীয় পণ্য আনায় ধন্যবাদ জানান ও আগামীতে আরো বেশী পণ্য আসবে আশাবাদ ব্যক্ত করে।নারী উদ্যোক্তাদের আরো এগিয়ে এসে এরকম আরো বেশী বেশী মেলা হবে আশা ব্যক্ত করেন।
গত বুধবার (২২শে ফেব্রুয়ারী ) এই নারী উদ্যোক্তা মেলা শুরু হয়। নারী উদ্যোক্তা মেলা প্রতিদিনই জমজমাট ছিলো। প্রথম দিন থেকে আজ শেষ দিন পর্যন্ত ক্রেতাদের উপচেপড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। মেলায় সকল শ্রেণি-পেশার মানুষদের সরব পদচারণা ছিল সকাল থেকে রাত পর্যন্ত। প্রায় ৩০টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত নারী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হচ্ছে।মেলা আজ রাত ১০ টায় শেষ হবে।
‘বাতি ফাউন্ডেশন সিলেট-এর এক্সিকিউটিভ ফাউন্ডার শাহানা চৌধুরী জানান, তৃণমূল নারীদের স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল করতে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।