ডেস্ক রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২৩, ১১:২২ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য, জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাবেক সদস্য, সুনামগঞ্জ জেলা কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা আ ত ম সালেহর মরদেহে সর্বস্তরের জনতার শ্রদ্ধা নিবেদন।
আজ বুধবার সন্ধা ৬টায় সুনামগঞ্জ পৌর ভবন প্রাঙ্গণে জাতীয় পতাকা ও দলীয় পতাকা দিয়ে বীর মু্ক্তিযোদ্ধার মরদেহ আচ্ছাদিত করা হয়। বীর মুক্তিযোদ্ধা জাসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আ ত ম সালেহকে রাষ্ট্রীয় গার্ড প্রদান করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মো: দিদারে আলম চৌধুরী।
পৌরসভা চত্ত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাসদ কেন্দ্রীয় কমিটি, জেলা কমিটি, জেলা আওয়ামী লীগ, জেলা প্রশাসন, সুনামগঞ্জ পৌরসভা, সুনামগঞ্জ প্রেসক্লাব উকিলপাড়া, খেলাঘর সুনামগঞ্জ, জেলা ক্রিড়া সংস্থা, জেলা শিল্পকলা একাডেমি, মুক্তিযোদ্ধা কমান্ড, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, মুক্তি সংগ্রাম স্মৃতি ট্রাস্ট সুনামগঞ্জ, শহিদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিসহ বিভিন্ন সংগঠন।
এদিকে দীর্ঘ দিনের রাজনৈতিক সহকর্মীর মৃত্যুতে শোক বার্তা পাটিয়েছেন জাসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরিনা আক্তারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এছাড়াও শ্রদ্ধা নিবেদন করেন, জাসদ কেন্দ্রীয় কমিটির পক্ষে জাসদ কেন্দ্রীয় সহ সভাপতি ও সিলেট জেলা জাসদের সভাপতি লোকমান আহমদ,
পৌরসভা চত্ত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা আওয়ামী লীগ, জেলা প্রশাসন, সুনামগঞ্জ পৌরসভা, সুনামগঞ্জ প্রেসক্লাব উকিলপাড়া, খেলাঘর সুনামগঞ্জ, জেলা ক্রিড়া সংস্থা, জেলা শিল্পকলা একাডেমি, মুক্তিযোদ্ধা কমান্ড, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, মুক্তি সংগ্রাম স্মৃতি ট্রাস্ট সুনামগঞ্জ, শহিদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিসহ বিভিন্ন সংগঠন।
এদিকে দীর্ঘ দিনের রাজনৈতিক সহকর্মীর মৃত্যুতে শোক বার্তা পাটিয়েছেন জাসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরিনা আক্তারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এছাড়াও শ্রদ্ধা নিবেদন করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আফতাব উদ্দিন, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, বীর মুক্তিযোদ্ধা হাজী নুরুল মোমেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ বীর মুক্তিযোদ্ধা, জাসদ কেন্দ্রীয় সহ সম্পাদক ও সিলেট জেলা জাসদের সাধারণ সম্পাদক কিবরিয়া চৌধুরী, জাসদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি, কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য আনামুজ্জামান চৌধুরী, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদা রেজা চৌধুরী, খেলাঘর সুনামগঞ্জের সভাপতি ও দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সুনামগঞ্জের ডাকের সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শেরগুল আহমেদ, সাধারণ সম্পাদক রওনক বখত, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতা নৃপেশ তালুকদার নানু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল আবেদীন, জাসদ সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক রুহুল তুহিন, সিলেট জেলা জাসদের প্রচার সম্পাদক সোলমান আহমেদ , সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহমেদ, অ্যাডভোকেট সালেহ আহমদ, অ্যাডভোকেট শেরেনূর আলী, জেলা আওয়ামী লীগের সাবেক নেতা অ্যাডভোকেট হায়দার চৌধুরী লিটন, সিরাজুর রহমান সিরাজ, ইশতিয়াক শামীম, অ্যাডভোকেট শুকুর আলী, অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী, সহ-সভাপতি ঝন্টু তালুকদার, সাবেক যুবলীগ নেতা সাজ্জাদ হোসাইন নাহিদ, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক লিটন সরকার, জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল তুহিন, সাংবাদিক কেজি মানব তালুকদার, সাংবাদিক পঙ্কজ দে, অ্যাডভোকেট খলিল রহমান, পৌর কাউন্সিলর আহসান জামিল আনাস, সিলেট মহানগর শাখার দপ্তর সম্পাদক মাহমুদ চৌধুরী,সাংবাদিক সিরাজুল ইসলাম শ্যামল, শামসুল কাদির মিছবাহ, শিক্ষক আলী হায়দার, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল, সদস্য সচিব জহির আহমদ সোহেল, সাংগঠনিক সম্পাদক সোহাগ মিয়া, জেলা জাসদ নেতা শামীম আহমদ, সাবেক ছাত্রলীগ নেতা শুভ বনিক প্রমুখ।
উল্লেখ্য জাসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জননেতা আ ত ম সালেহ আজ বুধবার (২২ ফেব্রুয়ারি ২০২৩) দুপুর ১২:৩০ টায় সুনামগঞ্জ সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি বেশ কিছুদিন যাবৎ বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দুই কন্যা, জামাতাসহ অসংখ্য আত্মীত-স্বজণ-গুণগ্রাহী রেখে গিয়েছেন। তিন বছর আগে আ ত ম সালেহ এর স্ত্রী মারা গিয়েছেন।
জাসদ কেন্দ্রীয় কমিটির শোক:
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এক শোকবার্তায় জাসদের অভিভাবক, প্রবীণনেতা, বীরমুক্তিযোদ্ধা, জাসদ কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য, জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাবেক সদস্য, সুনামগঞ্জ জেলা কমিটির সাবেক সভাপতি জননেতা আ ত ম সালেহের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার-স্বজন-সহযোদ্ধাদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। তারা প্রয়াতনেতা আ ত ম সালেহের প্রতি দলের পক্ষ থেকে সর্বোচ্চ শ্রদ্ধা জানিয়ে বলেন, প্রয়াত জননেতা আ ত ম সালেহ গত কয়েক বছর অসুস্থতায় ভুগলেও জীবনের শেষ দিন পর্যন্ত কোন রাজনৈতিক বিভ্রান্তিতে না ভুগে, ব্যক্তিগত লাভের হিসাব না করে, লোভ-মোহের উর্ধে থেকে পরিপূর্ণ আদর্শবাদী জীবন কাটিয়েছেন এবং জাসদের পতাকা সমুন্নত রেখেছিলেন। তিনি একজন সাম্যবাদী, অসাম্প্রদায়িক, গমমুখি সংগ্রামী মানুষ ছিলেন। তিনি স্বাধীনতা সংগ্রাম, মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীন দেশে সমাজপ্রগতির সংগ্রামে যে সাহসী ভুমিকা পালন করেছেন সেজন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন। তার মৃত্যুতে জাসদ একজন সংগ্রামী নেতা ও অভিভাবক হারালো। তার মৃত্যুতে শুধু জাসদই নয় দেশের প্রগতিশীল অঙ্গনে অপূরনীয় ক্ষতি হলো।
জাসদ সিলেট জেলা ও মহানগর কমিটির শোক:
জাসদ কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য, জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাবেক সদস্য, সুনামগঞ্জ জেলা কমিটির সাবেক সভাপতি জননেতা বীরমুক্তিযোদ্ধা আ ত ম সালেহের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাসদের সিলেট জেলা ও মহানগর শাখার শোক।
জাসদ সিলেট জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি লোকমান আহমদ, জেলা শাখার সাধারণ সম্পাদক কে,এ,কিবরিয়া চৌধুরী, সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহমদ, সাধারণ সম্পাদক গিয়াস আহমদ এক যুক্ত বিবৃতিতে মরহুম আ ত ম সালেহের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন এবং মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ঞ্জাপন করেছেন।