ডেস্ক রিপোর্ট

৩ ফেব্রুয়ারি ২০২৩, ৩:০৭ অপরাহ্ণ

সিলেট ওসমানী বিমানবন্দরে উড্ডয়নকালে ফেটে গেল বিমানের চাকা

আপডেট টাইম : ফেব্রুয়ারি ৩, ২০২৩ ৩:০৭ অপরাহ্ণ

ফাইল ছবি

শেয়ার করুন

সিলেট প্রতিনিধি: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী নিয়ে উড্ডয়নকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানের চাকা ফেটে গেছে। তাৎক্ষণিকভাবে বিমানটি রানওয়ে থেকে ফিরিয়ে এনে যাত্রীদের নিরাপদে নামানো হয়েছে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমদ।

তিনি জানান, ১০০ জন যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের একটি অভ্যন্তরীণ ফ্লাইট (বিজি-৬০২) ঢাকার উদ্দেশ্যে উড়াল দেওয়ার কথা ছিল। বিমানটি যাত্রী নিয়ে রানওয়েতে গেলে উড্ডয়ন করার ১০০০ মিটারের মধ্যে বিমানের চাকা ফেটে যায়। তাৎক্ষণিক বিমানটি ঘুরিয়ে এনে যাত্রীদের নিরাপদে নামানো হয়।

শেয়ার করুন