ডেস্ক রিপোর্ট
১২ এপ্রিল ২০২১, ১০:২৬ পূর্বাহ্ণ
বগুড়া প্রতিনিধি:: লকডাউনে শ্রমজীবী মানুষদের রেশনের ব্যবস্থা করা, সকল নাগরিককে বিনামূল্যে করোনা ভ্যাকসিন ও চিকিৎসা দাও, সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানের বেতন-ফি মওকুফ করার দাবিতে বগুড়ায় ছাত্র ফ্রন্টের বিক্ষোভ মিছিল-সমাবেশ।
আজ সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১ টায় সাতমাথায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বগুড়া জেলা শাখার উদ্যোগে জেলা সভাপতি ধনঞ্জয় বর্মনের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন বাসদ জেলা সদস্য রাধা রানি বর্মন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সরকারি আজিজুল হক কলেজ শাখার সদস্য সচিব নিয়তি সরকার নিতু, পূজা প্রামাণিক, মানিক রাহমান প্রমূখ।
নেতৃবৃন্দ বলেন, করোনা মোকাবিলায় সরকারের অবহেলা এবং ভুলনীতির কারণে স্বাস্থ্যখাতের ভঙুর দশা, করোনা রোগীর সংখ্যা বাড়ছে, দুর্নীতি, লুটপাটের চিত্র দৃশ্যমান এবং বেকারত্বের সংখ্যা কয়েক লাখ বেড়ে গেছে। বাজারে নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসের দাম বাড়ছে। মানুষের জীবন নাভিশ্বাস হয়ে উঠেছে। এমতাবস্থায় করোনার ২য় ধাপে লকডাউনে শ্রমজীবী মানুষের জীবিকা নির্বাহ দূরুহ বিষয় হয়ে উঠেছে। উপার্জন কমে গেছে। এরই মধ্যে ৩১ কোটি টাকার হাসপাতাল উধাও এর কোনো জবাবদিহিতা নেই। ১৩ কোটি টাকা ব্যয়ে ১২০০ বেড অব্যবস্থাপনায় নোংরাভাবে পড়ে আছে।
শিক্ষা প্রতিষ্ঠান করোনাকালীন সময়ে বন্ধ থাকলেও বেতন ফি নেওয়া বন্ধ হয়নি। ফলে শিক্ষার্থী, অভিভাবকের উপর বাড়তি আর্থিক চাপ পড়ছে। হাজার হাজার শিক্ষার্থী স্কুল থেকে ঝড়ে গেছে। এসব শিক্ষার্থীর স্বপ্ন ধ্বংস করার দায় সরকারকে নিতে হবে। নেতৃবৃন্দ এ সংকট নিরসনে অনতিবিলম্বে ৪ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান।