ডেস্ক রিপোর্ট

২৯ ডিসেম্বর ২০২২, ১০:২২ অপরাহ্ণ

লাইসেন্সের দাবিতে রাজনগরে ব্যাটারি রিকশা-ইজিবাইক শ্রমিকদের মিছিল

আপডেট টাইম : ডিসেম্বর ২৯, ২০২২ ১০:২২ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: পুলিশি হয়রানি বন্ধ করে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী হাইওয়ে ব্যতীত সকল রাস্তায় নির্বিঘ্নে থ্রি হুইলার যানবাহন চলাচলের দাবিতে এবং রাজনগর উপজেলার সকল সড়কে রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক হয়রানি মুক্তভাবে চলাচলের অধিকার প্রতিষ্ঠা এবং রোড পারমিট ও লাইসেন্সের দাবিতে মিছিল ও ইউএনও বরাবর স্মারকলিপি পেশ।

আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর ২০২২) সকাল ১১ টায় মিছিল সহকারে রাজনগর ইউএনও কে সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানের পূর্বে উপজেলার সামনে সংগঠনের টেংরা ইউনিয়ন শাখার সভাপতি আজাদ মিয়ার সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখেন সংগঠনের রাজনগর উপজেলা শাখার উপদেষ্টা মুজাহিদ আহমেদ, চা শ্রমিক ফেডারেশনের সভাপতি বিপ্লব মাদ্রাজি পাশী, সংগ্রাম কমিটির জেলা সংগঠক রাজিব সূত্রধর, টেংরা ইউনিয়ন কমিটির সহ সভাপতি বেনু কর, মসুদ মিয়া, সাধারণ সম্পাদক আলী হোসেন প্রমুখ।

শেয়ার করুন