ডেস্ক রিপোর্ট

২৪ ডিসেম্বর ২০২২, ৫:২৬ অপরাহ্ণ

পঞ্চগড়ে বিএনপির গণমিছিলে পুলিশের বাধা, নিহত এক

আপডেট টাইম : ডিসেম্বর ২৪, ২০২২ ৫:২৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: পঞ্চগড়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ায় আব্দুর রশিদ আরেফিন (৫১) নামে এক কর্মী নিহত হয়েছেন।

শনিবার দুপুরে জেলা বিএনপির কার্যালয় থেকে বেগম খালেদা জিয়াসহ গ্রেপ্তার হওয়া নেতাদের মুক্তিসহ ১০ দফা দাবিতে গণমিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বিএনপি। এ সময় পুলিশের বাধা, ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ারগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপের অভিযোগ করেছে বিএনপির নেতাকর্মীরা।

এ ঘটনায় জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুসহ অর্ধ-শতাধিকেরও বেশি আহত হয়েছেন বলে জানান তারা।

শেয়ার করুন