ডেস্ক রিপোর্ট

১৫ ডিসেম্বর ২০২২, ১১:৩৯ পূর্বাহ্ণ

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ডিসেম্বর ১৫, ২০২২ ১১:৩৯ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে তিনি এ ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস এ তথ্য জানিয়েছেন। বিটিভিসহ বিভিন্ন টেলিভিশন ভাষণটি সরাসরি সম্প্রচার করবে।

বাংলা নববর্ষ উপলক্ষে গত ১৩ এপ্রিল সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেয়ার করুন