ডেস্ক রিপোর্ট
১২ ডিসেম্বর ২০২২, ১০:৪২ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই) ১৭তম সর্বভারতীয় সম্মেলনে যোগ দিতে ভারতের হায়াদ্রাবাদে যাচ্ছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক দীপক শীল। আগামী ১৩ থেকে ১৬ ডিসেম্বর, ২০২২ সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।
এক যুক্ত বিবৃতিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ ফয়েজ উল্লাহ এবং সাধারণ সম্পাদক দীপক শীল বলেন, ” ‘সবার জন্য শিক্ষা’ এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠেয় ভারতের ছাত্র ফেডারেশনের ১৭তম সর্বভারতীয় সম্মেলনের সার্বিক সফলতা কামনা করছি। এই সম্মেলনের মধ্যদিয়ে স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্র ও মৌলবাদ বিরোধী লড়াইয়ে ভারতের ছাত্র ফেডারেশন আরো শক্তিশালী ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছি। আমরা বিশ্বাস করি, এসএফআই’র আমন্ত্রনে এই সম্মেলনে অংশগ্রহণের মধ্যদিয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং ভারতের ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পর্ক আরো শক্তিশালী হবে।”
সম্মেলনে অংশগ্রহণকারী সকল ছাত্র প্রতিনিধিদের অভিনন্দিত করেন নেতৃবৃন্দ।
সম্মেলনে ভারত-বাংলাদেশ সরকারের সকল গনবিরোধী চুক্তি, সীমান্ত হত্যা এবং দুই দেশের শিক্ষার সংকট নিয়ে বক্তব্য রাখবেন ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপক শীল।