ডেস্ক রিপোর্ট
১৯ মে ২০২১, ৩:০৩ অপরাহ্ণ
রাশেদ ইসলাম, জয়পুরহাট: পেশাগত দায়িত্ব পালনরত অবস্থায় প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামকে সচিবালয়ে অবরুদ্ধ করে রেখে নির্যাতন ও পরবর্তীতে মামলা দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার প্রতিবাদেও জয়পুরহাটে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার( ১৯ মে) বেলা সাড়ে ১১টায় ঘন্টাব্যাপী শহরের পাঁচুরমোড়ে জেলার সাংবাদিকদের কয়েকটি সংগঠনের আয়োজনে প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল, সাধারণ সম্পাদক খ.ম আব্দুর রহমান রনি,সাবকে সভাপতি মোস্তাকমি ফারুক,জয়পুরহাট সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখর মজুমদার, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, জেলা পরিষদ সদস্য ও সাংবাদিক সুমন কুমার সাহা, জয়পুরহাট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল সরকার, জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম জেলা শাখার সভাপতি সোহেল আহমেদ লিও, সাংবাদিক কবির হোসেন, মোয়াজ্জেম হোসেন, গোলাপ হোসেন, সিদ্দিকুর রহমান হিরু, চম্পক কুমার, সুলতান মাহমুদ, ইন্দোবাংলা২৪.কম এর সম্পাদক মাহফুজ রহমান প্রমূখ।
বক্তারা বলেন, সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং দোষী কর্মকর্তা কর্মচারীদের অপসারণসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।