ডেস্ক রিপোর্ট

১৯ মে ২০২১, ২:০৩ অপরাহ্ণ

ফেনীতে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

আপডেট টাইম : মে ১৯, ২০২১ ২:০৩ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ফেনীর ছাগলনাইয়ায় পিকআপভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের নামপরিচয় জানা গেছে। তারা হলেন- টাঙ্গাইলের সফিপুরের নূরুল ইসলাম, চট্টগ্রামের জোরারগঞ্জের আরিফুর রহমান এবং ফেনীর ছাগলনাইয়ার হাজেরা বেগম।

স্থানীয়রা জানায়, ছাগলনাইয়া উপজেলার শুভপুর বালিয়াপুর এলাকায় একটি পিকআপভ্যানের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেয়ার পথে ৩ জন মারা যান।

ছাগলনাইয়া থানার ওসি শহীদুল ইসলাম দুর্ঘটনায় চারজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন