ডেস্ক রিপোর্ট

১ ডিসেম্বর ২০২২, ১১:২৫ অপরাহ্ণ

মুক্তিযোদ্ধা দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি চাই : জাসদ

আপডেট টাইম : ডিসেম্বর ১, ২০২২ ১১:২৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: মানব সভ্যতার হাজার বছরের সংগ্রামের ধারাবাহিকতায় বীরমুক্তিযোদ্ধাদের আত্মত্যাগে একটি রক্তক্ষয়ী সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে একাত্তর সালে। জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানাতে ও স্মৃতি ধরে রাখতে একটি দিবস জাতীয় ভাবে পালন করা অতীব জরুরী। জাসদ দুই হাজার এক সাল থেকেই বিজয়ের মাসের প্রথম দিন পহেলা ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবস হিসেবে পালন করে আসছে, ইতিমধ্যে বহু সংগঠন এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করে নানা কর্মসূচি পালন করে যাচ্ছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় কমিটি ইতিমধ্যে একটি সুপারিশ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছে।আজকের সভা থেকে জাসদ পুনরায় সরকারের প্রতি জোর দাবী জানাচ্ছে অবিলম্বে পহেলা ডিসেম্বরকে ‘মুক্তিযোদ্ধা দিবস’ হিসেবে রাষ্ট্রীয় ভাবে পালন করার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় পুনর্জাগরন সংগঠিত করার সংগ্রামকে বেগবান করা হউক।

‘পহেলা ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস’ রাষ্ট্রীয় স্বীকৃতি চাই, এই দাবিতে জাসদ সিলেট জেলা ও মহানগর শাখার পক্ষ থেকে আজ সন্ধ্যা ছয়টায় জিন্দাবাজারস্হ নজরুল একাডেমী মিলনায়তনে জেলা জাসদ সভাপতি জননেতা লোকমান আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।

মহানগর জাসদের সাধারণ সম্পাদক গিয়াস আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব চৌধুরী, মহিউদ্দিন আহমদ, মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী, দফতর সম্পাদক মাহমুদুল হক চৌধুরী প্রমুখ।

মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে আজ সকাল এগারো টায় চৌহাট্টাস্থ মুক্তিযোদ্ধাদের সমাধিস্থলে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়।

শেয়ার করুন