ডেস্ক রিপোর্ট

২১ নভেম্বর ২০২২, ১১:১৫ অপরাহ্ণ

‘২৪ নভেম্বর রেজিস্ট্রারি মাঠে সিলেট বিভাগীয় সমাবেশ সফল করুন’

আপডেট টাইম : নভেম্বর ২১, ২০২২ ১১:১৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহনের দ্রুত নিবন্ধন, রুট পারমিট, চালকের লাইসেন্স প্রদান, হয়রানি -নির্যাতন বন্ধ সহ ৬দফা দাবিতে আগামী ২৪নভেম্বর বৃহস্পতিবার ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে রিকশা, ব্যাটরি রিকশা -ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ এর সিলেট বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা রাজেকুজ্জামান রতন এবং কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখার এক সভা অদ্য ২১নভেম্বর বিকাল ৪টায় আম্বরখানাস্হ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

মহানগর শাখার সভাপতি প্রণব জ্যোতি পাল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনজুর আহমদ এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মহানগর শাখার প্রধান উপদেষ্টা আবু জাফর, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেলাল আহমদ, ইয়াছিন আহমদ, কাওছার আহমদ,ইউসুফ আলী, সেলিম আহমদ, সালিক মিয়া, ইমরান আহমদ, শুক্কুর আলী, খোকন আহমদ, রফিক শেখ, শরিফুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ৫০ লাখ চলক, মালিক, মেকানিক, গ্যারেজ মালিক ও তাদের উপর নির্ভরশীল প্রায় তিন কোটি মানুষের জীবন-জীবিকা রক্ষায় সংগ্রাম পরিষদের সংশোধন প্রস্তাব গ্রহন করে ‘থ্রী-হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রন নীতিমালা-২০২১’র আলোকে ব্যাটারিচালিত ইজিবাইক ও রিকশার দ্রæত নিবন্ধন, রুট পারমিট এবং লাইসেন্স প্রদান, বিভিন্ন সড়কে চলাচলে হয়রানি বন্ধ করাসহ ৬ দফা দাবিতে আগামী ২৪নভেম্বর বৃহস্পতিবার সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে বিভাগীয় সমাবেশ সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন