ডেস্ক রিপোর্ট
১৮ মে ২০২১, ২:০০ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: খুলনার পিটিআই সেন্টারে কোয়ারেন্টিনে থাকা তরুণীকে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে চিকিৎসক। সকালে ওই তরুণীর মেডিক্যাল পরীক্ষা শেষে এ কথা জানান চিকিৎসক।
খুলনা নগরীর মশিয়ালি এলাকার বাসিন্দা ওই তরুণী ৪ঠা মে বাংলাদেশে ঢোকেন। এরপর তাকে খুলনা পিটিআইতে কোয়ারেন্টিনে রাখা হয়। ১৩ ও ১৫ই মে রাতে এএসআই মোখলেছুর রহমান দুই দফায় তাকে ধর্ষণ করে।
সোমবার ওই তরুণী বাদি হয়ে খুলনা থানায় মামলা দায়ের করেন। খুলনা থানা পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
এ ঘটনায় পুলিশের এএসআই মোখলেছুর রহমানকে বরখাস্তও করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। এএসআই মোখলেছ গত ১লা মে থেকে পিটিআই কোয়ারেন্টিন সেন্টারে দায়িত্ব পালন করছিলেন