ডেস্ক রিপোর্ট
১২ নভেম্বর ২০২২, ৩:৩৮ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: ফরিদপুরে বিভাগীয় গণসমাবেশের মঞ্চে পৌঁছেছেন বিএনপির মহাসচিব ও প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১২ নভেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে তিনি সমাবেশস্থলে পৌঁছান।
এর আগে দুপুর ২টায় গণসমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও তিন ঘণ্টা আগে বেলা ১১টার দিকে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। এ সময় ফরিদপুর জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা কবির আহমেদ মোনাজাত পরিচালনা করেন।
এদিকে সকাল থেকেই হাজার হাজার নেতাকর্মী ধর্মঘট উপেক্ষা করে সমাবেশস্থলের মাঠে উপস্থিত হন। কানাই কানাই পূর্ণ হয়ে উঠে সমাবেশস্থল। স্লোগানে-স্লোগানে মুখর সমাবেশের মাঠ।