ডেস্ক রিপোর্ট
১২ নভেম্বর ২০২২, ১২:৫৮ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক:: আজকের বাজারী শোষণ ফ্যাসিবাদী শাসনের পরিণতি বলে মন্তব্য করেছেন জাতীয় মুক্তি কাউন্সিল চট্রগ্রাম জেলার নেতৃবৃন্দ। শুক্রবার ১১ই নভেম্বর বিকেলে সংগঠনের জামালখান কার্যালয় হতে এক বিক্ষোভ মিছিল আন্দরকিল্লায় সমাবেশে নেতৃবৃন্দ এই মন্তব্য করেন।
সমাবেশে এডভোকেট ভুলন ভৌমিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন,ভিকি মজুমদার,নাসির উদ্দিন এবং সাইফুর রুদ্র।
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ ও বাজারী শোষণ বন্ধের প্রতিবাদে মুক্তি কাউন্সিলের ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে সমাবেশে বক্তাগণ আর বলেন, নির্বিচার লুটপাট,অবৈধ সম্পদ অর্জন,সম্পদ ও টাকা পাচার এবং অবৈধভাবে ক্ষমতা দখল পুরো পরিস্থিতিটা অর্থনীতির চরমতম বিপর্যয়কে নির্দেশ করে।অতীতে বাজারে সংকট তৈরী হয়েছে,কিন্ত এরকম পরিস্হিতিতে বাংলাদেশের জনগণকে পড়তে হয়নি।একটা অবৈধ সরকার জনগণের সাধারণ জীবন ধারণের কোনো সংকটকেই তোয়াক্কা করছে না,ব্যবসায়ীসহ লুটপাটকারীদের ছেড়ে দিয়েছে নির্বিচার লুটপাটের জন্যে। বাংলাদেশের ব্যবসায়ীরা ফ্যাসিবাদী শাসনের অংশ ।জনগণকে মুক্তি পেতে হলে ফ্যসিবাদী আওয়ামী রেজিমের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ায় বিকল্প নেই।”