ডেস্ক রিপোর্ট
৩০ অক্টোবর ২০২২, ১:১১ অপরাহ্ণ
আন্তর্জাতিক ডেস্ক:: শোকের ছায়া নেমে এসেছে দক্ষিণ কোরিয়াজুড়ে। একটা উৎসবের রাত পরিণত হলো শোকের। কে জানতো, হ্যালোইন উদযাপন করতে গিয়ে পদদলিত হয়ে ১৫১ জন প্রাণ হারাবেন। এমন মৃত্যু মেনে নিতে পারছেন না দেশটির প্রেসিডেন্টসহ সব শ্রেণির মানুষ। এ ঘটনার পুনরাবৃত্তি যে না ঘটে সব ধরনের ব্যবস্থা নিতে কঠোর নির্দেশনা দিয়েছেন দ. কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল।
রবিবার সকালে টেলিভিশনে বিবৃতিতে প্রেসিডেন্ট বলেন, ভবিষ্যৎ-এ ধরনের ঘটনা ঠেকাতে স্বরাষ্ট্র ও নিরাপত্তা মন্ত্রণালয় কাজ করে যাবে। স্থানীয়ভাবে উৎসব আয়োজনে পুঙ্খানুপুঙ্খভাবে পরিচালনা করবে যেন সুশৃঙ্খল এবং নিরাপদভাবে পরিচালিত হয়।
ইউন আরও জানান, নিহতদের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য সব ধরনের সহায়তা করা হবে। আহতদের দ্রুত চিকিৎসায় সহায়তা দেওয়া হবে। যারা এ দুর্ঘটনায় মারা গেছেন তাদের জন্য প্রার্থনা করি, আশা করছি আহতরাও দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
শনিবার রাতের দুর্ঘটনায় রবিবার (৩০ অক্টোবর) থেকে আগামী ৫ নভেম্বর পর্যন্ত রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ইউন সুক ইওল। সাতদিনের শোকে সব ধরনের পাবলিক প্রতিষ্ঠান এবং কূটনৈতিক অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। জরুরি ব্যাতীত সব ইভেন্ট স্থগিতেরও নির্দেশ রয়েছে।
ইয়ংসান ফায়ার স্টেশনের প্রধান চই সুঙ-বিওম বলেছেন, হ্যালোইন উৎসব আয়োজনে রাজধানী সিউলের ইটাইওনের একটি সংকীর্ণ গলিতে বিপুল সংখ্যক মানুষ পড়ে গেলে স্থানীয় সময় ১০টা ২০ মিনিটে পদদলনের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় অনেকে হাসপাতালে ভর্তি থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে।
সূত্র: সিএনএনা শোকের ছায়া নেমে এসেছে দক্ষিণ কোরিয়াজুড়ে। একটা উৎসবের রাত পরিণত হলো শোকের। কে জানতো, হ্যালোইন উদযাপন করতে গিয়ে পদদলিত হয়ে ১৫১ জন প্রাণ হারাবেন। এমন মৃত্যু মেনে নিতে পারছেন না দেশটির প্রেসিডেন্টসহ সব শ্রেণির মানুষ। এ ঘটনার পুনরাবৃত্তি যে না ঘটে সব ধরনের ব্যবস্থা নিতে কঠোর নির্দেশনা দিয়েছেন দ. কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল।

সূত্র: সিএনএন