ডেস্ক রিপোর্ট
২৫ অক্টোবর ২০২২, ৪:১১ অপরাহ্ণ
আন্তর্জাতিক ডেস্ক:: যুক্তরাজ্যের বিদায়ী প্রধানমন্ত্রী লিজ ট্রাস মঙ্গলবার ব্রিটেনের রাজা ৩য় চার্লসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে লন্ডনে রাজপরিবারের প্রধান কার্যালয় বাকিংহাম প্যালেসে গিয়ে এই পদত্যাগপত্র জমা দেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী।
পদত্যাগপত্র জমা দেওয়ার আগে দেশটির রাজনৈতিক প্রথা অনুযায়ী বাকিংহাম প্যালেসের সামনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী হিসেবে জাতির উদ্দেশে শেষ ভাষণ দেন তিনি।