ডেস্ক রিপোর্ট

১৯ অক্টোবর ২০২২, ৭:০০ অপরাহ্ণ

বৃহস্পতিবার ঢাকায় সমাবেশ করবে বিএনপি

আপডেট টাইম : অক্টোবর ১৯, ২০২২ ৭:০০ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: সারাদেশে দলীয় নেতাকর্মীদের নামে ‘মিথ্যা’ মামলা ও জামিন বাতিলের করে গ্রেপ্তারের দাবিতে সমাবেশ করবে বিএনপি। বৃহস্পতিবার দুপুর ২টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশে অনুষ্ঠিত হবে।

বুধবার (১৯ অক্টোবর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া দলের স্থায়ী কমিটির নেতারও সমাবেশে বক্তব্য রাখবেন।

সমাবেশে সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম। সঞ্চালনায় থাকবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু।

শেয়ার করুন