ডেস্ক রিপোর্ট

১১ অক্টোবর ২০২২, ২:৩০ অপরাহ্ণ

১৯ জনকে হত্যা করেছে রাশিয়া, অভিযোগ ইউক্রেনের

আপডেট টাইম : অক্টোবর ১১, ২০২২ ২:৩০ অপরাহ্ণ

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক:: রাশিয়ার বিরুদ্ধে সোমবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে অন্তত ১৯ জনকে হত্যার অভিযোগ করেছে ইউক্রেন। মঙ্গলবার ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগের তরফে নিহতের এই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

জরুরি পরিষেবা বিভাগের তথ্য অনুযায়ী, সোমবার ইউক্রেনজুড়ে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৯ জন নিহত এবং ১০৫ জন আহত হয়েছে।

হামলায় হতাহতের ঘটনা ছাড়াও বিভিন্ন স্থানে বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে। কিয়েভসহ দেশজুড়ে বহু বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

কিয়েভ, লভিভ, সুমি, টারনোপিল এবং খমেলনিটস্কি অঞ্চলের কিছু এলাকার বাসিন্দাদের মঙ্গলবার সকাল পর্যন্ত বিদ্যুৎবিহীন অবস্থায় কাটাতে হয়েছে।

রাশিয়ার এই সিরিজ হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো। রুশ হামলা থেকে আত্মরক্ষার জন্য ইউক্রেনকে প্রয়োজনীয় অস্ত্র সরবরাহ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর মধ্যে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও রয়েছে। জার্মানির তরফেও কিয়েভকে শিগগিরই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের ঘোষণা দেওয়া হয়েছে।

শেয়ার করুন