ডেস্ক রিপোর্ট

১১ অক্টোবর ২০২১, ৯:২৫ অপরাহ্ণ

বাংলা‌দেশ-ভার‌তের ম‌ধ্যে সপ্তা‌হে ২১‌টি ফ্লাইট চল‌বে

আপডেট টাইম : অক্টোবর ১১, ২০২১ ৯:২৫ অপরাহ্ণ

ফাইল ছবি

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বাংলা‌দেশ ও ভার‌তের ম‌ধ্যে আকাশপ‌থে ফ্লাইট সংখ‌্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হ‌য়ে‌ছে। আগামী ১৫ অক্টোবর থেকে উভয় দেশের মধ্যে সপ্তাহে ২১টি ফ্লাইট চলাচল কর‌বে।

সোমবার (১১ অক্টোবর) ভারতীয় হাইক‌মিশনের ভে‌রিফা‌য়েড ফেসবু‌কে এ তথ‌্য জানা‌নো হ‌য়ে‌ছে।

হাইক‌মিশন জানায়, ভারত ও বাংলাদেশ যৌথভাবে এয়ার বাবল ব্যবস্থার অধীনে ফ্লাইটের সংখ্যা প্রতি সপ্তাহে সাতটি থেকে ২১টিতে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। এটি ১৫ অক্টোবর থেকে কার্যকর হবে।

দুই দেশের মধ্যে ফ্লাইট সংখ্যা বাড়লে চিকিৎসা ও ব্যবসায়িক উদ্দেশ্যে ভ্রমণকারীরা উপকৃত হবেন।

শেয়ার করুন