ডেস্ক রিপোর্ট

৮ অক্টোবর ২০২২, ১২:২৯ পূর্বাহ্ণ

সিলেটের পাঠানটুলার ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই কলোনি

আপডেট টাইম : অক্টোবর ৮, ২০২২ ১২:২৯ পূর্বাহ্ণ

শেয়ার করুন

সিলেট প্রতিনিধি:: সিলেট নগরের পাঠানটুলা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

জানা যায়, শুক্রবার (৭ অক্টোবর) সন্ধ্যায় সাড়ে ছয়টার দিকে পাঠানটুলা এলাকার রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল গেইট সংলগ্ন পুরবী বিল্ডিংয়ের পেছনের ফারুক মিয়ার কলোনিতে আগুন লাগে। মুহুর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এমনকি পাশে পুরবি ভবনের চতুর্থ তলায় শিক্ষার্থীদের মেস পুড়ে ছারখার হয়ে যায়।

খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয় এবং প্রায় ৪০ মিনিটের চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

এ ঘটনায় এখনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। ক্ষয়-ক্ষতি সম্পর্কেও এখনো কিছু বলা যাচ্ছেনা বলে জানান ফায়ার সার্ভিসের ইউনিট লিডার শহীদুল ইসলাম।

স্থানীয়রা জানান, টিনশেডের একটি কলোনি পুড়ে ছাই হয়ে গেছে। পাশাপাশি মালামালসহ ক্ষতির পরিমাণ ৬/৭ লাখ টাকা ছাড়িয়ে যেতে পারে।

শেয়ার করুন