ডেস্ক রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২২, ১১:১৩ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: আসছে অক্টোবর মাসেই শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।তাই দেড় মাস আগে থেকেই শুরু হয়ে গেছে প্রত্যেক পূজা কমিটির কার্যক্রম।
সেই উপলক্ষে সিলেটের দক্ষিণ সুরমার ২৭ নং ওয়ার্ডের শিববাড়ী(পৈত্যপাড়া) শ্রী শ্রী রক্ষাকালী বাড়ী মন্দিরের মা আনন্দময়ী পূজা কমিটিও তাদের আয়োজন নিয়ে ব্যস্ত। এবছরই এই পূজা কমিটি তাদের দশম বর্ষে পা রাখল।
ইতোমধ্যেই গত বছরের কমিটিকে ভেঙে দিয়ে এবছরের নতুন কমিটি গঠন করা হয়েছে। এবছর লিটন কান্তি পালকে সভাপতি,জনি দাশগুপ্তকে সাধারণ সম্পাদক ও রাজেয় রায়কে অর্থ সম্পাদক করে অন্যান্য সদস্য দেরকে নিয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সাধারণ সম্পাদক জনি দাশগুপ্ত জানান,হাঁটিহাঁটি পাপা করে আজ আমরা ১১তম বছরে এসে পৌছেছি।ইতিমধ্যেই আমরা পূজার কার্যক্রম শুরু করে দিয়েছি। ১১তম বছরে এসে সবার এবারের পূজাও আমরা স্মরণীয় করে রাখতে চাই।
সহঃ অর্থ সম্পাদক আশিষ সূত্রধর বলেন,দুই বছর পর করোনা ভাইরাসের দাপট এর পর এবছরের পূজা নতুনরূপে ফিরেছে।আমাদের মন্দিরের কাজ চলছে।সবার সহযোগিতা ও উপস্থিত আমাদের কমিটির আগামীর পথচলা আরো সুদৃঢ় হবে আশা করি।
১১তম বছরে পদার্পণ উপলক্ষে পূজা কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন,২৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আজম খান,শ্রী শ্রী রক্ষা কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির সভাপতি-এডঃ মলয় কান্তি পাল সামু, সাধারণ সম্পাদক – সঞ্জীব দও,অর্থ সম্পাদক-রুপক কর।
আরও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা কমিটির সভাপতি -রাজু পাল,সদস্য – লিটন কান্তি পাল,অমিত দও অনুপ, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ২৭ নং ওয়াড শাখার যুগ্ম সাধারণ সম্পাদক – অশেষ কর,মিঠুন পৈত্য,পুজা সম্পাদক – লিটন ভট্টাচার্য্য ,সদস্য -অমিত দও, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার প্রচার সম্পাদক – বিমল কান্তি দে,সহ গনসংযোগ সম্পাদক -উজ্জ্বল চন্দ সহ আরো অনেকেই।
শ্রী শ্রী রক্ষা কালী বাড়ী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সঞ্জীব দত্ত বলেন, মন্দিরের উন্নয়ন কাজ চলছে।এতে সবার সহযোগীতা কামনা করি।
কমিটির সভাপতি লিটন কান্তি পাল ও সাধারণ সম্পাদক জনি দাশগুপ্ত যারা যারা অভিনন্দন বার্তা পাঠিয়েছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা,সবার সহযোগিতা ও পূজায় আমন্ত্রণ জানিয়েছেন।