ডেস্ক রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২২, ৭:৪৩ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ স্পোর্টস ক্লাব আয়োজিত ইন্টার ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্ট – এর উদ্বোধন ও জার্সি উন্মোচন অনুষ্ঠান হয় গতকাল।
ঝাকঝমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ স্পোর্টস ক্লাব গতকাল দুপুর ২ঃ৩০ ঘটিকায় নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান ও এসোসিয়েট প্রফেসর ড. মোঃ নাহিদুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন এনইইউবি স্পোর্টস ক্লাবের উপদেষ্টা, সহকারী অধ্যাপক গোলাম ফারুক রাসেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন , বিশ্ববিদ্যালয়টির প্রক্টর এবং বিভাগীয় প্রধান ইংরেজি বিভাগ মোঃ শামসুল কবির, ছাত্র কল্যাণ উপদেষ্টা রথীন্দ্র চন্দ্র গোপ, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ব্যবসায় প্রশাসন বিভাগ রেবেকা সুলতানা চৌধুরী, সহকারি অধ্যাপক মিজানুর রহমান ,সহকারি অধ্যাপক মোঃ নাসির উদ্দিন, সহকারি অধ্যাপক শাহাদাৎ হোসেইন পারভেজ এবং এনইইউবি স্পোর্টস ক্লাবের সভাপতি মোঃ জহিরুল হোসেন মামুন, সহসভাপতি মাছুদ সামাদ ও সাধারণ সম্পাদক আকিফ আহমেদ চৌধুরী সহ অন্যান্য সহকারি অধ্যাপকগন ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানটি তিনটি ধাপে সম্পুর্ন হয়।অনুষ্ঠানের প্রথমভাগে জাতীয় সংগীত এর মাধ্যমে শুরু হয়।পরে মঞ্চে উপস্থিত অতিথিদের মধ্য থেকে প্রকটর জনাব শামসুল কবির আয়োজক এবং এতে অংশ গ্রহনকারী সবাইকে শুভেচ্ছে জানান এবং আগামী দিন গুলোতে অয়োজক ক্লাবটি যেনো ভালো করতে পারে এজন্য শুভ কামনা জানান।
প্রধান অতিথির বক্তব্যে ড.নাহিদুল ইসলাম শিক্ষার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন “খেলাধুলার মাধ্যমে একটি দেশ যেমন পরিচিতি পায় তেমনি একটি বিশ্ববিদ্যালয়ও পরিচিত পেতে পারে।” তিনি স্পোর্টস ক্লাবের সংশ্লিষ্ঠ সবাইকে এরুপ টুর্নামেন্ট আয়োজন করার জন্য ধন্যবাদ জানান। এনইইউবি স্পোর্টস ক্লাবের সভাপতি মোঃ জহিরুল হোসেন মামুন প্রতিটি অংশ্রগহণকারী ফুটবল দলকে ও উপস্থিত সবাইকে সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। সমাপনী বক্তব্যে অনুষ্ঠানটির সভাপতি গোলাম ফারুকী রাসেল বলেন”একজন মানুষের মান বিকাশে শুধু পড়ালেখা নয় খেলাধুলার ও প্রয়োজন রয়েছে।তিনি বক্তব্যের শেষ পর্যায়ে উপস্থিত সকল দল এবং টিম ম্যানেজারদের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম এর কথা মনে করিয়ে দেন এবং বলেন ” আমরা যদি এ সকল নিয়ম মেনে চলি তাহলে আয়োজিত খেলা সমূহ আরো সুন্দর ভাবে সম্পুর্ন হবে “।
অনুষ্ঠানটির দ্বিতীয়ভাগে কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় এবং সেই সাথে খেলায় অংশ নেওয়া ৮টি টিমের নাম সঞ্চালক ঘোষনা করে। পরে প্রতিটি দলের ম্যনেজার এবং ক্যাপ্টেন দের সাথে জার্সি উন্মোচনে অংশ নেন অথিতিবৃন্দ।
অনুষ্ঠানের শেষ ভাগে ইউনিভার্সিটির ব্যান্ড কসমিক রে এবং নর্থ ইস্ট ইউনিভার্সিটি কালচারাল ক্লাব গান পরিবেশন করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনইইউবি শিক্ষার্থী এবং এনইইউবি স্পোর্টস ক্লাব এর একজিকিউটিভ সদস্য আল ইমাজ লিয়ন ।