ডেস্ক রিপোর্ট
১৩ মে ২০২১, ১১:৪৪ অপরাহ্ণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি:: ফিলিস্তিনের জেরুজালেমে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরাইলি বাহিনীর হামলা এবং পাঁচ শতাধিক ফিলিস্তিনি নাগরিক আহত ও গাজায় ইসরাইলি বিমান হামলা করে ২৫ জনের অধিক ফিলিস্তিনি হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জে বাসদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।
আজ বৃহস্পতিবার (১৩ মে) সকাল ১১ টায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন ও শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বাসদ নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক নিখিল দাসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, বাসদ ফতুল্লা থানার সমন্বয়ক এম এ মিল্টন।
নেতৃবৃন্দ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রসহ সা¤্রাজ্যবাদী গোষ্ঠীর প্রত্যক্ষ মদদে ইসরাইলি সৈন্যরা ফিলিস্তিনিদের উপর নির্যাতন ও হত্যাকা- চালিয়ে
আসছে। মধ্যপ্রাচ্যের উপর আধিপত্য প্রতিষ্ঠা করার প্রয়োজনে ফিলিস্তিনে একটি কৃত্রিম রাষ্ট্র ইসরাইল প্রতিষ্ঠা করে। ১৯৬৭ সালের এক যুদ্ধে
জেরুজালেমের এক অংশ দখল কওে তাদের রাজধানী ঘোষণা করে ইসরাইল। সেই সময় থেকেই প্রতি বছরই ইসরাইল জেরুজালেম দিবস পালনের নামে ফিলিস্তিনিদের হামলা ও হত্যাকা- চালায়। কিন্তু যুক্তরাষ্ট্রসহ গুটিকতক দেশ ছাড়া পৃথিবীর অন্য কোন দেশই জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়নি।
নেতৃবৃন্দ ইসরাইলি সেনাবাহিনী কর্তৃক ফিলিস্তিনিদের উপর বর্বর নির্যাতন ও হত্যার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য বিশ^বাসীর প্রতি উদাত্ত
আহ্বান জানান।