ডেস্ক রিপোর্ট

৯ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৭ পূর্বাহ্ণ

আকবর আলি খান আর নেই

আপডেট টাইম : সেপ্টেম্বর ৯, ২০২২ ১২:৩৭ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান আর নেই । বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।

বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন এভারকেয়ার হাসপাতালের জেনারেল ম্যানেজার আরিফ মাহমুদ।

তিনি জানান, রাত ১০টার দিকে আমাদের এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আমরা শঙ্কা করছি হাসপাতালে আসার পথেই তিনি মারা গিয়েছেন। আমাদের এখানে শুধু তার মৃতদেহটাই এসেছে। আমরা তাকে জীবিত পাইনি।

এদিকে, আকবর আলি খানের ছোট ভাই কবীর উদ্দিন খান গণমাধ্যমকে জানান, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।

শেয়ার করুন