ডেস্ক রিপোর্ট
২ সেপ্টেম্বর ২০২২, ১১:৩৮ পূর্বাহ্ণ
আন্তর্জাতিক ডেস্ক:: রক্ষা পেলেন আর্জেনটিনার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি কির্চনার। নিজ বাড়ির বাইরে সমথর্কদের উদ্দেশে কথা বলার সময় তার কপালের দিকে বন্দুক তাক করেন এক অজ্ঞাত ব্যক্তি। যদিও সে ব্যর্থ হয় এতে। অস্ত্রধারীকে আটক করে পুলিশি হেফাজাতে নেওয়া হয়েছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) এক প্রতিবেদন এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
যে বন্দুক নিয়ে হামলা চালাতে চেয়েছিল তা পাঁচটি গুলি ছিল। কিন্তু সে গুলি করতে ব্যর্থ হয় বলে জানিয়েছেন প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ।
ফার্নান্দেজ ডি কির্চনার একটি দুর্নীতি মামলা বিচারাধীন। এদিন তিনি আদালত থেকে ফেরার পথে তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।
পুলিশ জানিয়েছে, আটক বন্দুকধারীর বয়স ৩৫। সে ব্রাজিলের নাগরিক। জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নেওয়া হয়েছে। তার উদ্দেশ্য কী তা জানতে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, সামান্য দূরত্বে ক্রিস্টিনার মাথার দিকে বন্দুক তাক করে ছিলেন ওই ব্যক্তি। দেখে মনে হয়, তিনি গুলি ছোড়ার চেষ্টা করছিলেন।