ডেস্ক রিপোর্ট

১৩ মে ২০২১, ৭:১৮ অপরাহ্ণ

অবিলম্বে ফিলিস্তিনি গণহত্যা বন্ধ করার আহ্বান বাম জোটের

আপডেট টাইম : মে ১৩, ২০২১ ৭:১৮ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: মার্কিন মদদপুষ্ট জায়নবাদী ইসরাইল কর্তৃক মধ্যপ্রাচ্যে স্থায়ী অশান্তি সৃষ্টি, ফিলিস্তিনি নাগরিকদের হত্যা ও ফিলিস্তিনিদের বসতবাড়ী উচ্ছেদ বন্ধ এবং তাদের আবাসভূমি ফিরিয়ে দেয়ার দাবিতে বাম গণতান্ত্রিক জোট এর উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল।

আজ বৃহস্পতিবার, ১৩ মে সকাল সাড়ে এগারটায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ। সমাবেশে বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, সিপিবির কেন্দ্রীয় প্রেসিিিডয়াম সদস্য কমরেড আবদুল্লাহেল কাফি রতন, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা কমরেড মানস নন্দী, ইউনাইটেড কমিউনিস্ট লীগের নেতা কমরেড নজরুল ইসলাম, গণসংহতি আন্দোলনের নেতা কমরেড বাচ্চু ভূইয়া, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির নেতা কমরেড শহীদুল ইসলাম সবুজ, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি কমরেড হামিদুল হক।

সমাবেশ পরিচালনা করেন বাসদ ঢাকা মহানগরের সদস্য সচিব জুলফিকার আলী।

সমাবেশে শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তাগণ বলেন, দীর্ঘ প্রায় ৭৩ বছর ধরে ফিলিস্তিনিদের আবাসভূমি অবৈধভাবে দখল করে প্রতিষ্ঠিত ইসরায়েলী জায়নবাদী শক্তি স্বাধীন-সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের উপর আগ্রাসন চালিয়ে আসছে। এ সময়কালে হাজার-হাজার নারী-পুরুষ-শিশু মৃত্যুবরণ করেছে দখলদার ইসরায়েলী বাহিনীর গুলি, বোমা হামলা ও নির্যাতনে। মার্কিন যুক্তরাষ্ট্রসহ সা¤্রাজ্যবাদী শক্তিগুলো এই সন্ত্রাসী তৎপরতায় প্রত্যক্ষভাবে মদদ জুগিয়ে চলছে। জাতিসংঘ পালন করেছে নীরব ভূমিকা। সম্প্রতি গত শুক্রবার থেকে প্রায় ছয় দিন ধরে ইসরায়েলী বাহিনী পুনরায় এই বর্বরেচিত হামলা শুরু করেছে। মুসলমানদের অন্যতম ধর্মীয় প্রতিষ্ঠান আল আকসা মসজিদ প্রাঙ্গনে বোমা হামলা চালিয়ে প্রায় ২০ জন নাগরিককে হত্যা করা হয়েছে, হামলা করে গুড়িয়ে দেয়া হয়েছে গাজায় ১২ তলা একটি ভবন। এরই মধ্যে নিহত হয়েছেন ১৬ শিশুসহ ৬৭ জন নিরীহ ফিলিস্তিন নাগরিক।

বক্তাগণ বলেন, রমজান মাসে এধরণের হামলা সারা বিশ্বের মানুষের বিবেককে নাড়া দিয়েছে। ইসরায়েলী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির তদন্ত কার্যক্রম যখন শেষ পর্যায়ে সে সময়ে এ ধরণের হামলা চালিয়ে বিশ্ববাসীর দৃষ্টিকে ভিন্ন দিকে ঘোরানোর জন্যই এ হামলা বলে নের্তবৃন্দ বলেন। মধ্যপ্রাচ্যে স্থায়ীভাবে অশা

শেয়ার করুন