ডেস্ক রিপোর্ট

১ সেপ্টেম্বর ২০২২, ৩:৫৫ অপরাহ্ণ

সরকারি চাল বিক্রি হচ্ছে খোলা বাজারে , ব্যবসায়ীর ১ মাসের জেল

আপডেট টাইম : সেপ্টেম্বর ১, ২০২২ ৩:৫৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বান্দরবানে খাদ্য অধিদফতরের চাল অবৈধভা‌বে মজুত ও বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বান্দরবানের ৫ নম্বর ওয়ার্ডের জাদিপাড়া এলাকার বাপ্পা স্টোরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় খোলা বাজারে বিক্রির জন্য মজুত করা খাদ্য অধিদফতরের ১৮টি চালের বস্তা জব্দ করা হয়। পরে বাপ্পা স্টোরের মালিক মধু দাশকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরোজ।

অভিযানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আদুই রঞ্জন তংচঙ্গ্যা, সদর থানার তদন্ত (ওসি) মির্জা জহির উদ্দিনসহ প্রশাসনের বিভিন্ন কর্মচারী এবং পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া আফরোজ বলেন, জনগণের জন্য সুলভমুল্যে বিক্রির চাল অবৈধভাবে মজুত করার অপরা‌ধে একজন‌কে এক মা‌সের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হ‌য়ে‌ছে। এ ধর‌নের অ‌বৈধ মজুতকারী‌দের বিরুদ্ধে প্রশাসন সজাগ রয়েছে এবং আগামীতেও এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তি‌নি।

শেয়ার করুন