ডেস্ক রিপোর্ট
২৯ আগস্ট ২০২২, ৬:৩৭ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: নারায়ণগঞ্জের ফতুল্লায় ঋণের চাপে সোহাগ (২৫) নামে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। রবিবার (২৯ আগস্ট) দিবাগত রাত ১টায় ফতুল্লার সস্তাপুর গাবতলা এলাকায় নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত যুবক ওই এলাকার মৃত. সেলিম মিয়ার ছেলে।
নিহতের স্ত্রী রোমানা বেগম দাবি করেন, তাদের দেড় বছর বয়সী একটি মেয়ে আছে। সোহাগ গার্মেন্টে কাজ করতো। প্রায় এক বছর আগে তার চাকরি চলে যাওয়ায় সংসার চালাতে বিভিন্ন লোকের কাছ থেকে ঋণ করে। আর এই ঋণের জন্য মানসিক চাপে ছিল। বাড়ির দরজার সামনের আম গাছের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে।
নিহতের স্বজনরা জানান, ১০ বছর বয়সে সোহাগের বাবা মারা যান। এরপর থেকে তিনি সংসারের হাল ধরেন। পরে গার্মেন্টে কাজ শুরু করেন। কিন্তু এক বছর আগে তার চাকরি চলে যায়। এরপর থেকে বিভিন্ন মানুষের কাছ থেকে ঋণ নেন। সেই চাপে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।
ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রেজাউল হক জানান, অভাব-অনটনের ফলে আত্মহত্যা করেছে। নিহতের পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ স্বজনদের কাছে দেওয়া হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।