ডেস্ক রিপোর্ট

২৯ আগস্ট ২০২২, ১১:০৪ পূর্বাহ্ণ

সিংহের খাঁচায় লাফ দিয়ে প্রাণ হারালেন এক ব্যক্তি

আপডেট টাইম : আগস্ট ২৯, ২০২২ ১১:০৪ পূর্বাহ্ণ

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক:: নিরাপত্তা বেষ্টনী টপকে সিংহের খাঁচায় লাফ দিয়ে ঢুকে পড়েন এক ব্যক্তি। যার পরিণতি হলো ভয়ঙ্কর মৃত্যু।

রোববার (২৮ আগস্ট) ঘানার রাজধানী আক্রার একটি চিড়িয়াখানায় এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, আক্রার চিড়িয়াখানায় কোনো কারণ ছাড়া সিংহের খাঁচায় লাফ দেন ওই ব্যক্তি। সেখানে একটি সিংহ, সিংহী ও দুটি সিংহ শাবক ছিল।

খাঁচার ভেতর ওই ব্যক্তিকে দেখে তার ওপর ঝাঁপিয়ে পরে সিংহ। যার আক্রমণে প্রাণ হারান ওই ব্যক্তি।

নিরাপত্তা বেষ্টনী টপকে কীভাবে সিংহের খাঁচার ভেতরে ওই ব্যক্তি ঢুকলেন, বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। ঘটনার জেরে আক্রা চিড়িয়াখানার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

শেয়ার করুন