ডেস্ক রিপোর্ট
১৩ মে ২০২১, ১২:৩৯ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: পটুয়াখালীর কলাপাড়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
পুলিশ জানায়-মঙ্গলবার দুপুরে দুই শিশুকে বাড়িতে রেখে তাদের মা সরকারি অর্থ সহায়তা আনতে যান। এ সময় বাড়ি ফাঁকা পেয়ে এক শিশুকে চানাচুর কিনে দেয়ার কথা বলে ডেকে নেয় ৪৫ বছর বয়সি প্রতিবেশী ইউসুফ। পরে একটি নৌকায় নিয়ে শিশুটিকে ধর্ষণ করে সে।
ভুক্তভোগী শিশুর মা মা বাড়িতে ফিরলে ধর্ষণের কথা খুলে বলে। ঘটনার পরই ইউসুফকে আসামি করে মামলা করেন শিশুটির মা। আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।