ডেস্ক রিপোর্ট
২৩ আগস্ট ২০২২, ১:২৭ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক:: মহামান্য হাইকোর্টের স্থগিতাদেশ স্বত্ত্বেও বাংলাদেশের স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক, বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ নেতা, ষাটের দশক থেকে আমৃত্যু স্বাধিকার, স্বায়ত্তশাসন, মুক্তিযুদ্ধসহ সিলেটের সকল ন্যায়সংগত আন্দোলন-সংগ্রামের প্রথম সারির সংগঠক ও নেতা, বিশিষ্ট কর আইনজীবী ও আদর্শিক রাজনীতিবিদ, সিলেটের মাটি ও মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা মরহুম এডভোকেট আব্দুস সালাম (এম.এ.সালাম) বাসা ভাঙ্গার প্রচেষ্টার নিন্দা জানিয়েছেন সিলেটের বিশিষ্টজনরা।
সিলেটের বিশিষ্টজনদের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, সম্প্রতি সিলেট নগরীর পশ্চিম পাঠানটুলায় সাড়ে ৭ শতক ভূমিতে নির্মিত ‘সালাম কমপ্লেক্স’(নিবাস-বি-২৫) ভাঙ্গার ওপর তিন মাসের নিষেধাজ্ঞা আরোপ করেছেন হাইকোর্ট। আদালত এ বিষয়ে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র এবং সড়ক ও জনপথ (বিভাগ)সহ ৮ জন বিবাদীর প্রতি রুলনিশিও জারি করেন।
বিবৃতিতে বলা হয়, স্থগিতাদেশের পর সোমবার একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এ ভবন ভাঙ্গার অপচেষ্টা চালানো হয়। অভিযানকারীরা সালাম ম্যানশনের একাংশ ভেঙ্গে ফেলেন এবং আরো কয়েকটি দোকানকে জিনিসপত্র সরাতে মঙ্গলবার সকাল পর্যন্ত সময়মীমা বেধে দিয়ে আসেন। বিবৃতিতে তারা সংশ্লিষ্টদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহবান জানান।
বিবৃতিদাতারা হলেন, বীর মুক্তিযোদ্ধা রাজনীতিবিদ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ব্যারিষ্টার মোঃ আরশ আলী, বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট রফিকুল হক, বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা ওয়েছুর রহমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ওলিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল, সিলেট জেলা জাসদ সভাপতি লোকমান আহমদ, এডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন, সুজন সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, জেলা সাম্যবাদী দলের সম্পাদক ধীরেন সিংহ, আইডিয়া’র প্রধান নির্বাহী নজমুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অম্বরীষ দত্ত, বিভাস শ্যাম যাদন, এনামুল মুনীর, বিশিষ্ট গবেষক সাকি চৌধুরী, সিলেট জেলা সিপিবি সভাপতি ফরহাদ হোসেন, গণতন্ত্রী পার্টির জেলা সভাপতি মোঃ আরিফ মিয়া, ওয়ার্কার্স পার্টি জেলা সভাপতি সিকান্দর আলী, বাসদ (মার্কসবাদী)জেলা আহ্বায়ক উজ্জ্বল রায়, জেলা বাসদ সমন্বয়ক আবু জাফর, সিলেট জেলা জাসদ সাধারণ সম্পাদক কে.এ.কিবরিয়া চৌধুরী, মহানগর জাসদ সভাপতি মিশফাক আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, সিপিবি জেলা সম্পাদক খায়রুল হাসান, জেলা ঐক্য ন্যাপ সম্পাদক রুহুল কুদ্দুস বাবুল, ওয়ার্কার্স পার্টি ( মার্কসবাদী) জেলা সভাপতি সিরাজ আহমদ, সাম্যবাদী আন্দোলনের জেলা সমন্বয়ক সুশান্ত সিনহা, গণতন্ত্রী পার্টির জেলা সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, বাসদ মার্কসবাদী নেতা এডভোকেট হুমায়ুন রশিদ শোয়েব, বাসদ নেতা জুবায়ের চৌধুরী সুমন, প্রণব জ্যোতি পাল, সাম্যবাদী আন্দোলন নেতা এডভোকেট রণেন সরকার রনি, নারী জোট নেত্রী শামীম আখতার, সীমা শ্যাম,সুফিয়া বেগম প্রমুখ।