ডেস্ক রিপোর্ট

১২ মে ২০২১, ৯:১৭ অপরাহ্ণ

বানিয়াচংয়ে ভাগ্নের ফিকলের আঘাতে মামা নিহত

আপডেট টাইম : মে ১২, ২০২১ ৯:১৭ অপরাহ্ণ

শেয়ার করুন

তৌহিদুর রহমান পলাশ, হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের পাথাইরা গ্রামে ভাগ্নের ফিকলের আঘাতে মামা নিহত হয়েছেন। নিহত কালু মিয়া (৬৩) ওই গ্রামের মৃত আব্দুল গফুর মিয়ার পুত্র। ১২ মে সকাল সোয়া ১১ টায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতক ভাগ্নে জহিরকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ধানের খড়ের গাদা দেওয়াকে কেন্দ্র করে কালু মিয়া ও তার চাচাতো বোন নূরী বেগমের মধ্যে তর্কবিতর্ক হয়। এর জের ধরে নূরী বেগমের পুত্র জহির ফিকল দিয়ে কালু মিয়াকে গাই মারে। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বানিয়াচং থানার ওসি (তদন্ত) প্রজিত কুমার দাশ জানান, নিহত কালু মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং পুলিশ জহিরকে গ্রেফতারে সচেষ্ট রয়েছে। গ্রেফতার হলেই আপনাদেরকে (গণমাধ্যমকর্মী) জানানো হবে।

শেয়ার করুন